Friday February 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২ এ ১২:৪৩ PM

কী সেবা কীভাবে পাবেন

কন্টেন্ট: পাতা

* নামজারী-জমাভাগঃ সহকারী কমিশনার (ভূমি) বরাবর অনলাইনে www.land.gov.bd ওয়েবসাইটে লগ ইন করে সঠিকভাবে আবেদন

ফর্ম পূরণ করে ও প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করে অনলাইনে ২০/- (বিশ) টাকার কোর্ট ফি ও ৫০ (পঞ্চাশ) টাকার

নোটিশ জারি ফি পরিশোধ করে আবেদন দাখিল করতে হবে।

* খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণঃ সহকারী কমিশনার (ভূমি) বরাবর গণবিজ্ঞপ্তি জারীর পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

* মিস কেইসঃ প্রয়োজনীয় কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হয় (সাথে ২০/- টাকার কোর্ট ফি)।

* বিবিধ আবেদনঃ প্রয়োজনীয় কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হয় (সাথে ২০/- টাকার কোর্ট ফি)।

* সার্টিফিকেট কেইসঃ ভূমি উন্নয়ন কর একাদিক্রমে তিন বছর অনাদায়ী থাকলে সার্টিফিকেট কেস দায়েরের মাধ্যমে আদায়ের ব্যবস্থা করা হয়।

অনাদায়ে সংশি­ষ্ট সম্পত্তি বিধি মতে খাস খতিয়ানভূক্ত করা হয়।

* খাস পুকুরঃ গণবিজ্ঞপ্তির পর মৎস্যজীবী সমিতি ৫০০/- (পাঁচশত) টাকার বিডির মাধ্যমে সহকারী কমিশনারব (ভূমি) বরাবর আবেদন করতে হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন